প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রত্যেক ধর্মই আমাদের সঠিক পথে চলার শিক্ষা দেয়। ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দ্বায়বদ্ধতা রয়েছে। তাই সকল ধর্মের মানুষের ধর্ম পালনে সবাইকে উদারতা প্রদর্শন করতে হবে। আমাদের সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছে। বিএনপি সরকার সেই সাংবিধানিক অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না।
মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড়, দিঘির পাড়, চকগোনাসহ বেশ কয়েকটি দূর্গাপূজা মন্ডপে গিয়ে আগত পূর্ণার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও সৌহার্দ বিনিময়কালে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদ আরও বলেন, দেশে সংখ্যা গুরু-সংখ্যা লঘু জনগণ বলতে কিছুই নেই। সবার সমান অধিকার রয়েছে।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও সৌহার্দ বিনিময়কালে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
