Logo
Logo
×

Advertisement

সরকার

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভবদহ বিল পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

Advertisement

ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর যেসব প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ভবদহের জলাবদ্ধতা নিরসন প্রকল্প তার অন্যতম।

তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় এলাকার কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। এ কারণে বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা।


মন্ত্রী বলেন, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ভবদহ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষ সম্ভাবনাময়। বিশেষ করে এ অঞ্চলে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভবদহের জমি যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে এ অঞ্চলে রসুন উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে দ্রুততম সময়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সভাপতিত্ব করেন। এ সময় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব  নাসিমুল গণি, কৃষি সচিব মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী প্রকল্প এলাকার ভবদহ বিল পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা পরিস্থিতি ও পানি নিষ্কাশন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেনাপোল সীমান্তে মশাল মিছিল

বেনাপোল সীমান্তে মশাল মিছিল

প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ

প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

আরও পড়ুন

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা-নৈরাজ্য বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা-নৈরাজ্য বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম