Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা-নৈরাজ্য বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা-নৈরাজ্য বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, সরকার শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। এর বিনিময়ে শিক্ষকদের কাছ থেকেও একজন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের মতো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা সচিব বলেন, বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ শেষ হওয়ার আগেই জাতীয়করণ ও বদলির দাবিতে শিক্ষকদের রাস্তায় নামার বিষয়টি তাদের কষ্ট দেয়। জাতীয়করণ করতে হলে সরকারের আর্থিক সক্ষমতা ও নীতিগত সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়।


তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এসব বিষয়ে সরকার কাজ করছে। তাই দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আবদুল খালেক বলেন, সম্প্রতি কয়েকটি কলেজ পরিদর্শনে গিয়ে হতাশার মধ্যেও আশার আলো দেখেছেন তিনি। এমন একটি কলেজ পেয়েছেন, যেখানে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ওই কলেজের অধ্যক্ষকে সশ্রদ্ধ সালাম জানিয়ে তিনি বলেন, এমন উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হতে পারে।

অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল রাখতে হবে। শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের আঙিনায় বাগান গড়ে তোলারও আহ্বান জানান তিনি। অতীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সুন্দর বাগান দেখা গেলেও এখন তা কমে গেছে বলে মন্তব্য করেন সচিব।

তিনি আরও বলেন, গত নয় মাসে অধ্যক্ষরা যেসব কাজ করেছেন, তার স্বীকৃতি দেওয়া এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

শিক্ষা সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। বাজেট, কম্পিউটার, ল্যাপটপ ও নতুন বই সরবরাহ করা হয়েছে। গত নয় মাসে বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ছিল কঠিন একটি কাজ।

তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। শিশু ও মেয়েদের সহায়তাসহ বিভিন্ন খাতেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের কর্মকাণ্ডে আন্তর্জাতিক আস্থার বিষয়টি তুলে ধরে আবদুল খালেক বলেন, গত সপ্তাহে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে সরকারের গত নয় মাসের কাজ পর্যালোচনা করেছে। তারা সন্তোষ প্রকাশ করেছে। এ সময় বাংলাদেশ ব্যাংকে ১০ কোটি টাকা ছাড় এবং ৪০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে আবদুল খালেক বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলন করার অধিকারকে সরকার সম্মান করে। তবে আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে, তা দুঃখজনক।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করা হয়েছে। এমনকি রাত দুইটা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে কথা বলতে হয়েছে বলেও জানান তিনি।

অধ্যক্ষদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে সচিব বলেন, সম্মেলনে উপস্থিত আড়াই থেকে তিন হাজার অধ্যক্ষ দেশের কলেজগুলো পরিচালনা করছেন। তাদের অধীনে রয়েছেন প্রায় এক লাখ শিক্ষক। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখ। শিক্ষা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার মধ্যে সমন্বয় করা এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয় তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

আরও পড়ুন

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা-নৈরাজ্য বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা-নৈরাজ্য বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে কমবে ঢাকার তাপমাত্রা

নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে কমবে ঢাকার তাপমাত্রা

যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম