Logo
Logo
×

Advertisement

জাতীয়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার রাতে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

পাকিস্তানের সংসদের স্পিকারের পোস্টে বলা হয়েছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের আইনসভাগুলোর মধ্যে যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার নতুন সুযোগ তৈরি হবে। সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তার এ সফরকে দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে পাকিস্তান। কারণ হিসাবে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

করাচিতে বহুতল ভবনধসে প্রাণহানি বেড়ে ১১

করাচিতে বহুতল ভবনধসে প্রাণহানি বেড়ে ১১

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক-পাকিস্তানের উদ্যোগ

সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক-পাকিস্তানের উদ্যোগ

স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার দিল পিএফএফ

স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার দিল পিএফএফ

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

আরও পড়ুন

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম