Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

ছবি: সংগৃহীত

Advertisement

গত বছরের মে মাস থেকে ভারতে পাকিস্তানি নাটক, গান আর সিনেমা দেখার ওপর কড়া নিষেধাজ্ঞা চলছে। কিন্তু নিষেধাজ্ঞার দেয়াল টপকে ভারতীয় দর্শকদের মনে ঠিকই জায়গা করে নিচ্ছে এসব নাটক। ভিপিএন ব্যবহার করে কিংবা গোপনে দল বেঁধে নাটক দেখার মাধ্যমে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তারা।

সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখানোর একটি ছোট্ট ঘরোয়া আয়োজন করেছিলেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জনের জন্য আয়োজন করা হলেও ভিড় জমানোর আবেদন আসে সাতশোরও বেশি। আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে এই নাটকের ক্লিপ ছড়িয়ে পড়ছে, চলছে তুমুল আলোচনা। নাটকের জারিয়াব, জামিল আর আবু বকর চরিত্র নিয়ে ভারতের শহরগুলোতে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। অনেক জায়গায় গোপনে ওয়াচ পার্টি বসছে, আর পুলিশকে ছুটতে হচ্ছে সেগুলোর পেছনে। পোস্টার দেখে বেঙ্গালুরুতে দুটি প্রদর্শনী বাতিল করা হলেও দর্শকদের আগ্রহ কমেনি। বরং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নতুন স্লোগান—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। ভক্তদের মতে, আবু বকরের মায়াবী ও সহানুভূতিশীল চরিত্রটিই তাদের সবচেয়ে বেশি টানছে।

গত কয়েক বছর ধরেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তানি শিল্পীদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ বাঁধে। এরপর নিরাপত্তার অজুহাতে ইউটিউবসহ সব প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করে ভারত। এমনকি নেটফ্লিক্স থেকেও পাকিস্তানের প্রথম সিরিজ সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়।

কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দর্শক আটকানো যাচ্ছে না। চীন যেমন নিজের প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে কোরিয়ান সংস্কৃতি আটকাতে পেরেছিল, ভারতের ক্ষেত্রে তা হচ্ছে না। ইউটিউব পাকিস্তানি চ্যানেল আটকে দিলেও ভিপিএন দিয়ে মানুষ ঠিকই তা দেখে ফেলছে, ডাউনলোড করে আবার নতুন করে আপলোডও করছে। গত বছরের ৮ মে নিষেধাজ্ঞার দিনেই ভারতে ভিপিএন খোঁজার হার ৭২ শতাংশ বেড়ে গিয়েছিল। এর ফলে পাকিস্তানি চ্যানেলগুলোর লাভই হয়েছে। ‘দার-ই-নিজাত’-এর চ্যানেল এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজার মতে, তাদের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের। এর আগে ‘তেরে বিন’ আর ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকও ভারতে দারুণ জনপ্রিয় হয়েছিল।

কেন এত পছন্দ ভারতীয়দের? গল্পের মিল আর সহজবোধ্য ভাষার পাশাপাশি নির্মাণের মানও এর বড় কারণ। আবু সুফিয়ান খানের মতে, ভারতীয় পর্দায় অনেক সময় মুসলিম চরিত্রগুলোকে একপেশেভাবে দেখানো হয়। কিন্তু ‘দার-ই-নিজাত’-এ ধর্ম ও মানুষের জীবনযাত্রাকে খুব স্বাভাবিক ও আন্তরিকভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ছুঁয়ে যাচ্ছে।

নীতি বিশ্লেষক ঐশ্বর্য ভার্মা বলছেন, প্রযুক্তির হাত ধরে সংস্কৃতির এই অবাধ আদান-প্রদান দুই দেশের মানুষের পুরনো ভুল ধারণাগুলো ভাঙতে সাহায্য করছে। সাবেক কূটনীতিক অজয় বিসারিয়ার কথায়, প্রযুক্তির যুগে সীমান্ত বা নিষেধাজ্ঞা দিয়ে সংস্কৃতিকে আটকে রাখা কঠিন। একসময় পাকিস্তানে বলিউড নিষিদ্ধ থাকলেও গোপনে ঠিকই চলত। এখন ভারতের ক্ষেত্রেও একই গল্প লেখা হচ্ছে—রাজনীতির কড়াকড়ির মাঝেও সংস্কৃতি ঠিকই নিজের পথ খুঁজে নিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

আরও পড়ুন

এক লাফে ৩ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

এক লাফে ৩ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম