Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

Advertisement

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচিতে ৬ তলা ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। এর বাইরে ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটেছে। ভবনটির ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানও শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই; কিন্তু ভারি যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের মৃতদেহের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় উদ্ধারকারীরা ভারি যন্ত্রপাতির পরিবর্তে হাতে তল্লাশি চালানোর ওপর জোর দিচ্ছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপের ভেতর ছোট ছোট ফাঁক তৈরি করেছেন, যাতে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারি যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হতে পারে এবং ভবনের কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি থাকে; তাই হাতে তল্লাশি চালানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ধ্বংসস্তূপ থেকে তিনটি লাশ উদ্ধার এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। করাচির বালোচ কলোনি এলাকায় ধসে পড়া ভবনটির স্থানে এএফপির সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান।

পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এই এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে আছে। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন। উদ্ধারকর্মীরা ইট ও ধ্বংসাবশেষ সরিয়ে কংক্রিটের স্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কাছাকাছি স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে অনেক মানুষ তাদের ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।

২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত দেশ পাকিস্তানে ভবন ধসের ঘটনা বিরল নয়। প্রায়েই এমন ঘটে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহার।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত করাচি দুই কোটিরও বেশি মানুষ অধ্যুষিত এক বিশাল মহানগরী।

করাচি, দুই কোটিরও বেশি মানুষের এক বিশাল মহানগরী; পাকিস্তানের অন্যান্য শহরের মতো করাচিও নিম্নমানের নির্মাণকাজ, অননুমোদিতভাবে ভবনের সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণ বিধিমালা কঠোরভাবে কার্যকর না করার মতো নানা সমস্যায় জর্জরিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মহানগরীতে গ্যাস বিস্ফোরণের ফলে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের জুলাই মাসে করাচির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন প্রাণ হারায়।

সূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’

‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’

‘হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ’

‘হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ’

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

মহাকাশে যেভাবে ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধল আল্লামা ইকবালের কবিতা

মহাকাশে যেভাবে ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধল আল্লামা ইকবালের কবিতা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

আরও পড়ুন

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

পার্কের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, গুনতে হলো জরিমানা!

পার্কের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, গুনতে হলো জরিমানা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম