Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ছবি: সংগৃহীত

Advertisement

অতিরিক্ত শিল্প উৎপাদন ঠেকানোর যুক্তিতে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিনের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে এই শুল্ক কমে ১৭ শতাংশ হতে পারে।

চুক্তি হলে ভারতের এই ১৭ শতাংশ শুল্ক প্রতিযোগী অনেক দেশের চেয়ে কম হবে, যা ভারতীয় রপ্তানিকারকদের কিছুটা বাড়তি সুবিধা দেবে। বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার জন্য ১৮ শতাংশ এবং চুক্তির শর্তে ভিয়েতনামের জন্য ২০ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। চীনের ওপর ২০ শতাংশ শুল্কের প্রস্তাব থাকলেও যুদ্ধবিরতি ভেঙে গেলে তা ৪০ শতাংশ হতে পারে, যা আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে। চলতি বছরের ফেব্রুয়ারির চুক্তির কাঠামোতে ভারতের জন্য ১৮ শতাংশ শুল্ক ঠিক হয়েছিল। সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর এখন ১০ শতাংশ ভিত্তি শুল্ক চালু আছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ভারত বাজারে প্রবেশে বাধা দেয়, শ্রম সুরক্ষা ও অতিরিক্ত উৎপাদন নিয়ে সমস্যা তৈরি করে। তবে ভারত এই অভিযোগ নাকচ করে নোটিশটি খতিয়ে দেখছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হলেও রুশ তেল কেনা নিয়ে মার্কিন আইন, ওমান উপকূলে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নয়াদিল্লি মানায় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাজার হলেও চুক্তি না হলে ব্যবসা, বাজার ও রুপিতে চাপ পড়তে পারে। ভারত তার কৃষিপণ্য ও দুগ্ধখাত সুরক্ষিত রাখতে চায়।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

আরও পড়ুন

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম