Logo
Logo
×

Advertisement

ভারত

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

উদ্যোক্তা বর্ধমান জৈন ভারতের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করেছেন। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও জনহিতৈষী বর্ধমান জৈন। দান করা এসব স্বর্ণালংকারের মূল্য প্রায় ২০৬ কোটি রুপি বা ২৭৯ কোটি টাকা। তার স্ত্রী রাধিকা জৈনও এ দানে অংশ নিয়েছেন।

তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) ইতিহাসে এটিকে অন্যতম উল্লেখযোগ্য দান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে স্বর্ণালংকারগুলো মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এই দম্পতি। দান করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকার। এর মধ্যে রয়েছে মুকুট, হার, বাহুবন্ধ, কোমরের অলংকারসহ বিভিন্ন ঐতিহ্যবাহী গয়না। এসব অলংকারের কয়েকটিতে হীরাও বসানো রয়েছে।

এই দানের মধ্য দিয়ে বর্ধমান জৈন আলোচনায় এলেও স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং খাতে কাজের পাশাপাশি জনহিতকর কর্মকাণ্ডের জন্যও তিনি পরিচিত।


কে এই বর্ধমান জৈন?

বর্ধমান জৈন বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। এ ছাড়া তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার উদ্যোক্তা জীবন শুরু হয়। প্রতিষ্ঠানটি চিকিৎসা বিলিং ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিমা দাবি ব্যবস্থাপনায় কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।

২০০৯ সালে ডেল পেরট সিস্টেমস অধিগ্রহণের পর বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। এ সময় তিনি ১০০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তদারকি করেন। তার অধীনে প্রায় ৯ হাজার কর্মী কাজ করতেন।

পরবর্তী সময়ে তিনি অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এটিকে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা আউটসোর্সিং ও প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেন। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার করে আসছে।


২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়। এ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা নেওয়া হয়। এ লেনদেনের মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যবসার পাশাপাশি বিভিন্ন জনহিতকর উদ্যোগের সঙ্গে যুক্ত বর্ধমান জৈন। তিনি শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি। এই ট্রাস্ট শিক্ষা, ক্ষুধা নিরসন এবং জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে।

সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিনি ‘আবিষ্কার’ নামে একটি উদ্যোগও প্রতিষ্ঠা করেছেন।

এ ছাড়া চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে শিশুস্বাস্থ্যসেবা খাতেও জনহিতকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

তিরুপতি মন্দিরের সঙ্গেও বর্ধমান জৈনের সম্পর্ক বেশ কয়েক বছরের। সর্বশেষ স্বর্ণালংকার দানের আগে তিনি শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলে ৭ কোটি রুপি, টিটিডি গোশালার গবাদিপশুর খাদ্য মিশ্রণ কারখানার জন্য ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছিলেন।

এ ছাড়া মন্দিরের অভ্যন্তরে যাতায়াতের জন্য বৈদ্যুতিক বাসও দান করেছেন তিনি। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

দুই জায়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দুই জায়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

আরও পড়ুন

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

দেশে ফেরার ঘোষণা হাসিনার, উভয় সংকটে ভারত

দেশে ফেরার ঘোষণা হাসিনার, উভয় সংকটে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম