Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

Advertisement

মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগানো এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) ২৮ নভেম্বর বাংলাদেশ থেকে একটি মেডিকেল ও মিডিয়া প্রতিনিধিদলের মালয়েশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে সম্পৃক্ততা আরও জোরদার করতে যাচ্ছে। 

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অংশগ্রহণকারী এজেন্সি ও গণমাধ্যম প্রতিনিধিদের মালয়েশিয়ার চিকিৎসাসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা, চিকিৎসা সক্ষমতা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিদ্যমান সহায়তা ব্যবস্থার সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।

সফরের আগে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিমহাজওয়ান হাসনোলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম এজেন্সি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা মালয়েশিয়ায় একটি সুপরিকল্পিত কর্মসূচির আওতায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শন এবং পেশাগত মতবিনিময়ে অংশ নেবেন। মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অংশগ্রহণকারী এজেন্সিগুলো বিভিন্ন চিকিৎসা বিশেষায়ন, চিকিৎসার সুযোগ, পদ্ধতি এবং আন্তর্জাতিক রোগীদের চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। 

এই সফরটি MHTC-এর ‘U-Turn to Malaysia’ প্রচার এবং ২০২৬ সালের আগস্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে MHTC-এর সাম্প্রতিক মতবিনিময়ের ধারাবাহিক উদ্যোগ।এ বিষয়ে মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনোল বলেন, মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোগীদের জন্য রয়েছে বিস্তৃত মানসম্মত স্বাস্থ্যসেবা, বিশেষায়িত চিকিৎসা সুবিধা এবং সাশ্রয়ী চিকিৎসার সুযোগ। পাশাপাশি মুসলিমবান্ধব পরিবেশ, হালাল খাবার এবং বাংলাদেশি রোগীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন সেবার কারণে মালয়েশিয়া তাদের জন্য একটি পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গন্তব্য। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

মস্তিষ্কের টিউমার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, কতটা এগিয়েছে বাংলাদেশ?

মস্তিষ্কের টিউমার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, কতটা এগিয়েছে বাংলাদেশ?

সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন

সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম