ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রাশিদুল হাসান রাজন।
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়া থেকে রাশিদুল হাসান রাজন নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।
শনিবার (২৮ নভেম্বর) সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, রাশিদুল হাসান রাজন একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও বলেন, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। শনিবার সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
তবে চিকিৎসক রাশিদুল হাসান রাজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

