Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।

Advertisement

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। আন্দোলনের সময় তাদের অংশগ্রহণের একটি ছবিও পাওয়া গেছে। ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। তাদের পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকালে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন।

পুলিশের ভাষ্য, শুক্রবার বিকালে দুটি মোটরসাইকেলে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিলেন। গোদাগাড়ী থেকে তাদের আরেকজন জুলাই যোদ্ধা তাকে ফোন করে এ কথা জানিয়েছেন। তবে ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। খোঁজ নিচ্ছেন।

গ্রেফতার শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তার ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তারা।

সাদিকুল ইসলাম বলেন, এখন থানার সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় গেলে ওসি প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদ পান করছিল। তাহলে মদ পানের মামলা দেবে। বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?

তিনি আরও বলেন, আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার এত চাপ ছিল যে সে কোনো রাজনীতিই করেনি। আর আমরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াত করেছি। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।

অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা বলেন, তারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন কি না, সেটি তার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। দুজন পালিয়ে যান, দুজনকে আটক করা হয়। আমাদের কোনো ভুল হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

আজ রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

আজ রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

আরও পড়ুন

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম