Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

ছবি: এআই দিয়ে বানানো।

Advertisement

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণের নামে পাঠানো একটি এপিকে ফাইল ডাউনলোড করে ১০ লাখ টাকা খুইয়েছেন ভারতের এক যুবক। এ ঘটনায় সাইবার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানিয়েছে, ওই যুবকের হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণের কথা বলে একটি এপিকে ফাইল পাঠানো হয়। নিমন্ত্রণপত্র ভেবে ফাইলটি ডাউনলোড করার পরপরই তার ব্যাংক হিসাব থেকে ১০ লাখ টাকা সরিয়ে নেয় প্রতারক চক্র। বিষয়টি জানার পর পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তের অংশ হিসেবে শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় বিজনৌরের বাসিন্দা দেবেন্দ্র মালিককে গ্রেফতার করে সুরাট পুলিশ।   

পুলিশ জানায়, সাইবার অপরাধীদের কাছে নিজের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ দিতেন দেবেন্দ্র। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তার ব্যাংক হিসাবে জমা হতো। পরে ওই অর্থের ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি।

এ ঘটনায় মামলা দায়েরের পর স্থানীয় সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে, এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির পাঠানো কোনো লিংক বা ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি ইমেইল ও এসএমএসে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

পেকুয়ায় কামারের দোকানে মিলল আগ্নেয়াস্ত্র

পেকুয়ায় কামারের দোকানে মিলল আগ্নেয়াস্ত্র

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা

কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিল ইতালি

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিল ইতালি

তথ্য চুরির অভিযোগে পালটাপালটি মামলা অ্যাপল-ওপেনএআইয়ের

তথ্য চুরির অভিযোগে পালটাপালটি মামলা অ্যাপল-ওপেনএআইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম