Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পেকুয়ায় কামারের দোকানে মিলল আগ্নেয়াস্ত্র

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

পেকুয়ায় কামারের দোকানে মিলল আগ্নেয়াস্ত্র

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের পেকুয়ায় একটি কামারের দোকানে অস্ত্র মেরামতের সময় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) সনজিত কর্মকার (৪২) নামে এক কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, ভোরে টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকার একটি কামারের দোকানে অবৈধ অস্ত্র মেরামত করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে দোকানটি তল্লাশি করে মেরামতের জন্য রাখা একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান যুগান্তরকে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

ভিডিওবার্তা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

ভিডিওবার্তা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম