Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের পেকুয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর জমির সীমানাপ্রাচীর ভাঙচুর ও তার স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী আরিফুল ইসলামের বাবা আবদু জব্বার। একইদিন সকালে উপজেলার বারবাকিয়ার জালিয়াকাটায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

অভিযুক্ত হেলাল উদ্দিন বারবাকিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

আহতরা হলেন- আরিফুলের মা রোকেয়া বেগম ও তার ভাইয়ের স্ত্রী সুমি। 

আরিফুলের ভাই সৌদি প্রবাসী শহিদুল ইসলাম বলেন, আমার প্রবাসী ভাই আরিফুল জমিটি কবির চৌকিদারের ছেলে মোহাম্মদ জাকেরের কাছ থেকে কিনে নেন। দেড়মাস আগে আমি ছুটিতে বাড়ি আসি, এরপর ভাইয়ের অনুরোধে আমি তার জায়গায় সীমানাপ্রাচীরের কাজ শুরু করি। অক্টোবরের ১২ তারিখ জমির মালিক জাকের আহমেদের ভাই সাবের আহমেদের ছেলে হেলাল কিছু লোকজন নিয়ে এসে বললেন, ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা দেওয়া লাগবে। একপর্যায়ে জোরজবরদস্তির মাধ্যমে এমনকি প্রাণে মারার হুমকি দিয়ে আমার মা’র কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। এরপরও হুমকি অব্যাহত থাকায় কিছুদিনের জন্য কাজ স্থগিত রাখি। 

তিনি বলেন, বৃহস্পতিবার যখন আবার কাজ শুরু করি সকাল সাড়ে ৯টার দিকে হেলালের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মানুষ এসে আমার বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। এসময় তারা প্রাচীর নির্মাণে ব্যবহৃত রড সিমেন্ট নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। 

আরিফুলের মা আহত রোকেয়া বেগম বলেন, তারা ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা চাইলো, আমি ২০ হাজার দিয়েছি, তারপরও অত্যাচার করছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হেলাল উদ্দিন। ঘটনার দিন তিনি বাড়ি ছিলেন না বলে দাবি করেন। হেলাল উদ্দিন বলেন, জায়গা সম্পত্তির হিসাব কাগজে কলমে হয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর

ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

তাহেরপুত্র বিপ্লবের কল রেকর্ডিং ভাইরাল ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

আরও পড়ুন

আ.লীগ নেতাকমীদের উদ্দেশে নুর নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে মারা গেলেন পর্যটক

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে মারা গেলেন পর্যটক

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম