Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও তিনটি তাজা কার্তুজসহ নিজ বসতঘর থেকে জিয়াউদ্দিন প্রকাশ হানিফ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে পেকুয়া থানা পুলিশ। 

জিয়াউদ্দিন ওই এলাকার আবুল বশরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় জিয়াউদ্দিনের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, জানুন নিয়ম

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, জানুন নিয়ম

বৈধ আগ্নেয়াস্ত্র কিনতে চান?  জানুন লাইসেন্স পেতে কী কী লাগে

বৈধ আগ্নেয়াস্ত্র কিনতে চান? জানুন লাইসেন্স পেতে কী কী লাগে

আরও পড়ুন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

বিএনপি সরকার হজের বিমানভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী

বিএনপি সরকার হজের বিমানভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী

নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম