Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

Advertisement

ভারতের তামিলনাড়ুতে নারী আইএএস কর্মকর্তাকে অশালীন খুদে বার্তা পাঠানোর অভিযোগে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির দলের এক বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ৩৬ বছর বয়সি বিধায়কের নাম সি অরুল ভিগনেশ। তিনি রাজ্যের কল্লাকুরিচি বিধানসভা আসনের প্রতিনিধি। এক নারী আইএএস কর্মকর্তার করা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। এর চার দিন পর বিধায়ককে গ্রেফতার করা হলো। তবে অভিযোগে উল্লেখ করা ঘটনার প্রাথমিক সময় থেকে গ্রেফতার পর্যন্ত ১১৭ দিন পেরিয়ে গেছে। গ্রেফতারের আগে ভিগনেশ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।

আদালতের নির্দেশে পরিচালিত তদন্ত তদারক করছেন পুলিশের প্রশাসন বিভাগের মহাপরিদর্শক এন কামিনি। এর আগে ২৫ নভেম্বর কল্লাকুরিচি নারী থানার পরিদর্শক ভুবনেশ্বরী বিধায়কের বাড়িতে গিয়ে সরাসরি সমন পৌঁছে দেন। ২৩ নভেম্বর কল্লাকুরিচির পুলিশ সুপার আই শাহনাজ আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন এবং প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্ট নথিপত্র হস্তান্তর করেন।

অরুল ভিগনেশের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু নারী হয়রানি নিষিদ্ধকরণ আইনের কয়েকটি বিধান এবং ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ৭৮, ৭৯ ও ১৩২ ধারা। এসব ধারায় যৌন হয়রানি, অনুসরণ করে হয়রানি, নারীর শালীনতাকে অপমান এবং সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধের বিধান রয়েছে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

চকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ গ্রেফতার

চকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ গ্রেফতার

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

আরও পড়ুন

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রদের প্রার্থী অধ্যাপক সাইচিচ

সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রদের প্রার্থী অধ্যাপক সাইচিচ

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম