Logo
Logo
×

Advertisement

ইউরোপ

সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রদের প্রার্থী অধ্যাপক সাইচিচ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রদের প্রার্থী অধ্যাপক সাইচিচ

অধ্যাপক রাদোমির সাইচিচ। ছবি: সংগৃহীত

Advertisement

সার্বিয়ায় আগামী ২৭ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রসমর্থিত রাজনৈতিক আন্দোলনের প্রার্থী হিসেবে অধ্যাপক রাদোমির সাইচিচের নাম ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২৬ নভেম্বর) তার নাম ঘোষণা করা হয়।

এর এক মাস আগে আগাম সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের দল পরাজিত হয়।

আন্দোলনটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সমর্থন জানাতে গঠিত নাগরিক সংগঠন ‘স্টুডেন্টস উইন এগেইন’ বেলগ্রেডের সাভা সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাইচিচের প্রার্থিতা ঘোষণা করে।

প্রার্থিতা ঘোষণার পর প্রথম বক্তব্যে সাইচিচ অভিযোগ করেন, গত এক দশকে সাবেক ক্ষমতাসীনরা আইনের শাসনকে দুর্বল করেছেন এবং দুর্নীতি ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রায়ই ক্ষমতাসীনদের সুরক্ষা দিয়েছে। অন্যদিকে, জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের রাষ্ট্রের শত্রু হিসেবে তুলে ধরা হয়েছে।


সাইচিচ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের অধ্যাপক। তিনি সার্বিয়ান একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের পূর্ণ সদস্য এবং দেশটির সংসদ সদস্য।

তিনি নাগরিক সংগঠন ‘স্টুডেন্টস লিস্ট-স্টুডেন্টস উইন’-এর ১৪ জন প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারীর একজন। ২৫ অক্টোবরের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৭ নভেম্বর তার সংসদ সদস্যপদ নিশ্চিত করা হয়।

২৫০ আসনের সংসদে ছাত্রসমর্থিত বিরোধী জোট ১৪০টি আসনে জয় পেয়েছে। তারা ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ও তার মিত্রদের পরাজিত করে।

ভুচিচ ২৭ সেপ্টেম্বর পদত্যাগ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন সংসদের স্পিকার আলেক্সান্ডার চুপিচ। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করেন ভুচিচ।

সার্বিয়ার নির্বাচনি বিধি অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করতে হলে কমপক্ষে ১০ হাজার ভোটারের যাচাই করা স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

সার্বিয়ায় পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

সর্বদলীয় সংসদীয় ককাস’র অনুষ্ঠানে স্পিকার নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

আরও পড়ুন

সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রদের প্রার্থী অধ্যাপক সাইচিচ

সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্রদের প্রার্থী অধ্যাপক সাইচিচ

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

পার্কের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, গুনতে হলো জরিমানা!

পার্কের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, গুনতে হলো জরিমানা!

‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ অচেনা নারীর

‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ অচেনা নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম