Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

ইসরাইলের রাজনীতিক গাদি আইজেনকোট ও অন্তবর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তার দল লিকুদের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। এমনটাই মনে করছেন গাদি আইজেনকোট জোটের ঘনিষ্ঠ সূত্রগুলো।

সোমবার (১৬ নভেম্বর) ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএনকে দেওয়া বক্তব্যে এমনটাই জানিয়েছে সূত্রগুলো। 

জোটের সূত্রগুলো অভিযোগ, নির্বাচনে হস্তক্ষেপের এই ঘটনা ছিল একটি ‘অভ্যুত্থানের চেষ্টা’। এ ঘটনার পর দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে কাজ করছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। তার জোটে রয়েছেন বিরোধী রাজনীতিক নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো।


রোববার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের দিন ২৭ অক্টোবর নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা তথ্যদাতার বিশ্বাসযোগ্যতা আগে যাচাই করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই পুলিশ গ্রেফতার অভিযান চালায়। পরে জানা যায়, ওই তথ্যদাতা ছিলেন নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক সহযোগী।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন শিন বেতপ্রধান ডেভিড জিনি। তবে তার এ আবেদন নাকচ করে দেন ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা।


এর আগেই আরব দলগুলোকে নিয়ে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের কারণে জাতীয় ঐক্য সরকার গঠনের আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল। গত সপ্তাহে নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব দলকে আক্রমণ করেন বলে জানিয়েছে কেএএন।

এ ছাড়া মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর দূরত্ব তৈরি হয়েছে। ইরান ইস্যুতে আলোচনার জন্য গোফম্যান যুক্তরাষ্ট্র সফরে গেলেও এ বিষয়ে আইজেনকোটকে কিছু জানানো হয়নি। অথচ সফরের কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।\

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

আরও পড়ুন

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

মোদির বিরুদ্ধে ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান, বিপাকে মেলোনি

মোদির বিরুদ্ধে ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান, বিপাকে মেলোনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম