Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এই নেতারা নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দুটি আন্তর্জাতিক স্থল সীমান্তে গিয়েছিলেন। গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে  অঞ্চলে এবং বুধবার (২৫ নভেম্বর) তারা আগরতলার কাছে আখউড়া সীমান্তে যান।

শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার প্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে তার দলীয় নেতৃত্ব। এরই অংশ হিসেবে পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকায় এসব সফর করছেন। তবে কোন পরিকল্পনাটা চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত তাদের নেত্রীই নেবেন।

এছাড়াও ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

ত্রিপুরার সীমান্তে যারা পরিদর্শনে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্তত দুজন আগেই আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা।

অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তাদের অনেকেই যেমন নিজেদের দেশে ফেরার এবং সেখানে গিয়ে গ্রেফতারের মতো যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তেমনই ইতোমধ্যেই দল এবং সহযোগী সংগঠনগুলোর কয়েকশো নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ফিরেও গেছেন।

আখাউড়া সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা ছিলেন, তাদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আখাউড়া সীমান্ত অঞ্চলে যারা গিয়েছিলেন, তাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আট জন শীর্ষ নেতা ছিলেন।

তবে দুটি সীমান্ত এলাকাতেই ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে তারা প্রবেশ করেননি, বাইরে থেকেই পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের ওই নেতারা বৈঠক করেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু কয়েকটি সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তারা যে ওই নেতাদের চলাচলের ওপরে সামনে থেকে না হলেও দূর থেকে নজর রেখেছিলেন, তা বলাই যায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে বিবিসি বাংলা আরও জানায়, হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগে থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী, যারা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর ভারতে বা অন্যান্য দেশে চলে গিয়েছিলেন, তাদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন।  কোনো কোনো নেতাকর্মী বাংলাদেশে ইতোমধ্যেই চলে গেছেন, সেই তথ্য দলটির নেতারা প্রকাশ করতে চাননি, কারণ তাতে তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হতে পারে বলে তারা মনে করেন।

ভারত ছাড়া অন্যান্য দেশে অবস্থান করছিলেন, এরকম কয়েকজনও বাংলাদেশে ফিরে গেছেন বলে জানা যাচ্ছে। তবে এরকম ব্যক্তিদের সংখ্যা হাতে গোনা। গত মাস দেড়েক সময়কালে শ’তিনেক তরুণ ও যুবক, যারা পার্টি ও ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনগুলোর নানা পর্যায়ের নেতাকর্মী, তারা বাংলাদেশে ফিরে গেছেন।

এদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পনের অনুরোধে এখনো কোন সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল আবারো বলেছেন, তারা বিষয়টি দেখছেন। যদিও ভারতের বিশ্লেষকরা বারবারই স্পষ্ট করেছেন যে, হাসিনাকে বন্দি প্রত্যর্পন চুক্তির আওতায় ভারত ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।

অন্যদিকে ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের যে আবেদন করেছেন হাসিনা, তার প্রেক্ষিতে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ফলে আইনি পথে পলাতক হাসিনার দেশে ফেরার পথ এখনো দেখা যাচ্ছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

বিবিসির প্রতিবেদন হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

আরও পড়ুন

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম