Logo
Logo
×

Advertisement

বিনোদন

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

অযোধ্যার রাজপুত্র হিসেবে অভিনয় করতে চীনা মার্শাল আর্ট ‘তাই চি’ শিখেছিলেন রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

Advertisement

‘রামায়ণ’ সিনেমাতে অযোধ্যার রাজপুত্র হিসেবে অভিনয় করতে চীনা মার্শাল আর্ট ‘তাই চি’ শিখেছিলেন রণবীর কাপুর। মূলত, রামের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যে স্থিরতা, মাধুর্য, আত্মনিয়ন্ত্রণ এবং অনায়াস ভঙ্গি দরকার ছিল, তার জন্যই মার্শাল আর্ট শিখেছিলেন এ অভিনেতা। কারণ, ‘তাই চি’ মানুষের ভিতরে ওই ভারসাম্য তৈরি করে এবং এক ধরনের স্থিতধী বা শান্ত ভাব জাগিয়ে তোলে।

বলিউডের রোম্যান্টিক হিরো থেকে অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম— কীভাবে নিজেকে তৈরি করেছিলেন রণবীর কাপুর? তা বিশ্লেষণ করে দেখা গেছে -সিনেমায় অযোধ্যার রাজপুত্র হওয়ার জন্য জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো, খাদ্যাভ্যাস পরিবর্তন, তলোয়ার ও তীর-ধনুক চালানোর কঠোর অনুশীলন এবং তার সহজাত অভিনয় ক্ষমতা কাজে লেগেছিল ঠিকই। 

তবে তার বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রণবীরকে নিতে হয়েছিল ‘রাম’-এর মতো পৌরাণিক চরিত্রে অভিনয়ের প্রস্তুতির জন্য। তা হলো প্রাচীন চীনা মার্শাল আর্ট ‘তাই চি’। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সেই প্রস্তুতিপর্বের অজানা গল্প শুনিয়েছেন তার প্রশিক্ষক, ভারতীয় ‘তাই চি’ মাস্টার সেনসেই সন্দীপ দেশাই।

কেন রামের চরিত্রের জন্য চীনা মার্শাল আর্ট শিখতে হয়েছিল?

নীতেশ তিওয়ারীর সিনেমা ‘রামায়ণ’-এ অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন ‘অবতার’ এবং ‘অ্যাভেঞ্জার্স’-খ্যাত হলিউডের অ্যাকশন পরিচালক টেরি নোটারি। অযোধ্যার রাজপুত্র রামকে চীনা মার্শাল আর্ট শেখানোর কথা মাথায় আসে তারই। সন্দীপ জানিয়েছেন, টেরি ইনস্টাগ্রামে সন্দীপের একটি ভিডিয়ো দেখে তাকে ‘রামায়ণ’-এর প্রশিক্ষণের জন্য ডেকে পাঠান। 

শুরুতে রণবীর বা সন্দীপ— কেউই বুঝে উঠতে পারেননি, রামায়ণের সঙ্গে চীনা মার্শাল আর্টের সম্পর্ক কী! টেরিই তাদের বুঝিয়েছিলেন, রামের চরিত্রটি কেবল পেশিশক্তির নয়, তাতে থাকা চাই স্থিরতা, মাধুর্য, আত্মনিয়ন্ত্রণ এবং অনায়াস ভঙ্গি। তাই চি মানুষের ভিতরে ওই ভারসাম্য তৈরি করে এবং এক ধরনের স্থিতধী বা শান্ত ভাব জাগিয়ে তোলে, যা পর্দায় আলাদা করে চোখে পড়বে।

কীভাবে চলত প্রশিক্ষণ?

নিউইয়র্কে থাকার সময় তাই চি সম্পর্কে সামান্য ধারণা তৈরি হলেও, রণবীর এই চীনা মার্শাল আর্টের প্রয়োগ বা ফলাফল সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। টেরি বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি অত্যন্ত আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ শুরু করেন। সন্দীপের কথায়, রণবীরের শেখার আগ্রহ এবং ধৈর্য ছিল দেখার মতো। প্রশিক্ষণে ‘স্কোয়াট’-এর মতো একটি ভঙ্গিতে শরীরকে স্থির রাখা, ‘সার্কুলার মুভমেন্ট’ অভ্যাস করানো হতো তাকে। 

বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও, ওই প্রশিক্ষণে নিখুঁত ভঙ্গি ও ভারসাম্য ধরে রাখা বেশ কঠিন। কিন্তু ধীরে ধীরে ওই অভ্যাস রণবীরের হাঁটাচলা ও শরীরী ভাষায় পরিবর্তন আনে। অদ্ভুত এক আত্মবিশ্বাস, শান্ত ভাব এবং সাবলীলতা ফুটে উঠতে শুরু করে তার হাবেভাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

বিবিসির প্রতিবেদন হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

২৭৯ কোটি টাকার স্বর্ণ দান, কে এই ব্যক্তি?

আরও পড়ুন

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম