Logo
Logo
×

Advertisement

বিনোদন

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’। ছবি: যুগান্তর

Advertisement

প্রেম, বিরহ এবং দ্রোহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে উদযাপন করতে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’।

বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানটি চলছে গুলশান সোসাইটি লেক পার্কে। উদ্বোধনী দিনে, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০ টা অবধি চলে, এবং পরিবেশন করা হয় ২৫ গান। শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় দিনেও ২৫ গান পরিবেশনের কথা রয়েছে।    

আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। দুই দিনের এই উৎসবে দেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও সংগীত পরিবেশন করছেন।

উদ্বোধনী বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক এবং অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক চিরজাগ্রত প্রতিবাদী কন্ঠস্বর। তার রচনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে।  

তিনি বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসেবে গুলশান সোসাইটি ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা যৌথভাবে আবারও নজরুল উৎসব আয়োজন করছে নিয়েছে। এর আগেও গুলশান সোসাইটি নজরুল উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশে মুক্তবুদ্ধি, সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চা দীর্ঘদিন ধরেই হুমকি ও প্রতিকূলতার সম্মুখীন। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সংকীর্ণতা, সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা আমাদের সাংস্কৃতিক বিকাশে গভীর অন্তরায়। অথচ একটি জাতির প্রকৃত স্বাধীনতা নিহিত তার নিজস্ব ভাষা, সাহিত্য, সংগীত, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তচিন্তার অধিকার রক্ষার মধ্যে। যে জাতি তার সংস্কৃতিকে হারায়, সে জাতি একসময় তার স্বকীয়তাও হারায়। এই সর্বনাশ ঠেকাতে বাংলাদেশের সংস্কৃতিমনা মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‘একই অপরূপ রূপে’-সমবেত গানের মধ্যদিয়ে সঙ্গীত পর্বের শুরু হয়। এর পর ‘জগতের নাথ করো পার বধূ তোমার আমার’, ‘গঙ্গা সিন্ধু নর্মদা’, ‘আমায় নহে গো’, ‘তুমি যখন এসেছিলে’, ‘ঢলো ঢলো নয়নে’, ‘আজি রক্ত নিশি ভোরে’, ‘গহীন রাতে’, ‘বসিয়া নদীকূলে’, ‘পায়েলা বোলে’, ‘আয় মরু পারের হাওয়া, ‘নিশি পবন’, ‘বলরে জবা’, 'স্বপনে এসো নিরজনে', ‘যাও মেঘদূত’, ‘বিদ্রোহী’, ‘দাও শৌর্য্য’, ‘সাম্যবাদী’, ‘কেন আনফুল ডোর’, ‘দাঁড়ালে দূয়ারে’, ‘সখি আমিই না হয়’ সহ ২৫টি গান পরিবেশন করা হয়।

গান পরিবেশন করেন, ফারাহ দিবা খান লাবন্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার, ইয়াকুব আলী খানসহ আরও অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

নজরুলের ইসলামি সংগীতে আল্লাহপ্রেমের অনুরণন

নজরুলের ইসলামি সংগীতে আল্লাহপ্রেমের অনুরণন

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আবদুল হাই শিকদার দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আরও পড়ুন

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম