Logo
Logo
×

Advertisement

বিনোদন

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

ছবি: সংগৃহীত

Advertisement

মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে আয় করেছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি। চলতি বছরে বলিউডের অন্যতম বড় চমক হয়ে ওঠা নিম করোলি বাবার জীবনীভিত্তিক এই সিনেমার অভাবনীয় সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিন নারী। তারা হলেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির পরিচালক ও প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর পাশাপাশি এই তিন নারী ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা স্বল্প বাজেটের সিনেমাটিকে বড় সাফল্য এনে দিয়েছে।

তিনজনের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের সময় অর্থের প্রয়োজন দেখা দিলে তিনি প্রকল্পটির সঙ্গে যুক্ত হন। মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থ দেন তিনি। তবে অর্থায়নের পাশাপাশি সিনেমাটির প্রচারেও সক্রিয় ভূমিকা রাখেন অনুপ্রিয়া। প্রচারণার অংশ হিসেবে ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন তিনি। সিনেমাটির প্রতি আধ্যাত্মিক ভালো লাগা থেকেই এ উদ্যোগ নেন অনুপ্রিয়া।

অন্যদিকে, সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর আলোচনায় আসেন রাগিনি সোনা। শুরু থেকেই তিনি মনে করতেন, ‘হনুমান অংশ’ কেবল একটি সিনেমা নয়, বরং একটি পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির সূচনা। নিম করোলি বাবার জীবন নিয়ে নির্মিত গল্পে একাধিক পর্ব তৈরির সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি।

সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নম্রতা জি সিং। প্রকল্পটির অনুমোদিত নির্বাহী হিসেবে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে এসব কার্যক্রম দেখভাল করেন তিনি। সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের প্রকাশ্য বিবৃতির পরও পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন নম্রতা। গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহ বাড়ার পর সিনেমাটির পরবর্তী পর্যায়ের কাজও তার ওপর ন্যস্ত হয়।

সিনেমাটির সাফল্যে তিন নারীর অবদান ছিল আলাদা। অনুপ্রিয়া প্রচারণার মাধ্যমে দর্শকের কাছে সিনেমাটির পরিচিতি বাড়িয়েছেন, রাগিনি এর ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরেছেন এবং নম্রতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে ভূমিকা রেখেছেন।

সব মিলিয়ে ‘হনুমান অংশ’-এর সাফল্য দেখিয়েছে, সিনেমার ব্যবসায়িক সাফল্যের জন্য বড় বাজেট কিংবা মুক্তির প্রথম দিনের আয়ই শেষ কথা নয়। সঠিক পরিকল্পনা, প্রচার ও সম্মিলিত উদ্যোগেও স্বল্প বাজেটের একটি সিনেমা বিশ্বজুড়ে আলোড়ন তুলতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’,  যা বললেন কিং খানের আইনজীবীরা

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’, যা বললেন কিং খানের আইনজীবীরা

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

আমি দেখেছি সে কত পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আমি দেখেছি সে কত পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে একসঙ্গে নাচলেন হানি ও আতিফ

রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে একসঙ্গে নাচলেন হানি ও আতিফ

কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

আরও পড়ুন

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম