Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন আরও দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত দুই নারী ফাতেমা (৪০) ও মালেকা (৮৫)। এ বছর হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্তে মোট ৪৪ জনের মৃত্যু হলো।

মৃতদের মধ্যে ফাতেমা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে। ফাতেমা গত ২০ নভেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ডেঙ্গু জ্বরের পাশাপাশি ফুসফুস এবং হৃৎপিণ্ডে (হার্টে) মারাত্মক জটিলতা ছিল।

এদিকে মালেকা জেলার নান্দাইল উপজেলার তালে হোসেনের মেয়ে। তিনি ২৫ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২৭ নভেম্বর রাতে নয়টার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের জটিল ও অস্বাভাবিক পর্যায়ে কিডনির কার্যক্ষমতা বিকল হয়ে পড়ায় তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে মোট ৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৯, মহিলা ১৫ এবং ৮ শিশু রয়েছে। 

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ নভেম্বর সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত শকে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত শকে পর্যটকের মৃত্যু

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছিলেন তিনি ‘মরেননি’

নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছিলেন তিনি ‘মরেননি’

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আরও পড়ুন

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম