Logo
Logo
×

Advertisement

রাজধানী

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

ছবি: সংগৃহীত

Advertisement

‘মা, তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না, আমার আর থাকা হবে না। আমি আর পারছি না। কেউ আমাকে বোঝে না, তুমি বোঝো।’ মায়ের সঙ্গে ফোনে শেষবার কথা বলার সময় এভাবেই নিজের কষ্টের কথা জানিয়েছিল ১৫ বছর বয়সি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য। মাকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে বলা সেই কথাগুলো এখন স্মৃতি হয়ে আছে পরিবারের কাছে। প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি মায়ের সঙ্গে দেখা করতে না পারার বেদনা বুকে নিয়েই শুক্রবার রাতে মারা গেছে তূর্য।

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমের কাছে ছেলের শেষ কথাগুলো স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তূর্যের মৃত্যু হয়। তার মা শারমিন সুলতানা প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ অক্টোবর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী ছিলেন। স্বজনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে পারিবারিক বিরোধ থেকে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক জটিলতায় রূপ নেয়।

মাকে কারাগারে নেওয়ার পর থেকে তূর্যকে তার সঙ্গে সরাসরি দেখা করতে দেওয়া হয়নি। তবে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ পেত সে। সর্বশেষ ফোনালাপে মাকে দ্রুত ফিরে আসার আকুতি জানিয়েছিল তূর্য। ছেলের সেই কথাগুলো স্মরণ করে শোকাহত বাবা জানান, মাকে কাছে না পাওয়ার কষ্টে ভুগছিল সে।

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু একজন আবৃত্তিশিল্পী। তিনি বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন, কিছুদিন আগে অবসরে গেছেন। শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কাশিমপুর কারাগার থেকে ছেলের মরদেহ নিয়ে ফিরছিলেন।

শাহাদাৎ হোসেন বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। এ জন্য জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করতে হয়। অনুমতি মিললেও নানা ধরনের জটিলতা থাকে। তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ও বন্ধ ছিল।

তিনি বলেন, ‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন। তূর্যের মায়ের সঙ্গে সেখানেই দেখা হয়েছে। এখন আমরা ঢাকার পথে আছি।’

ছেলের মৃত্যুর কারণ সম্পর্কে শাহাদাৎ হোসেন বলেন, ‘বাথরুমে পড়েছিল, সম্ভবত স্ট্রোক করেছে। আমরা যখন দেখি অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজা খুলে দেখি পড়ে আছে। স্ট্রোকই হবে। ও মানসিক যন্ত্রণায় ছিল। তাছাড়া ছোটবেলা থেকে বিভিন্ন রোগেও আক্রান্ত ছিল।’

তূর্যের জানাজা ও দাফনের বিষয়ে তার বাবা জানান, শনিবার বাদ আসর আজিমপুর ছাপড়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মোহাম্মদপুরের তাজমহল রোডে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় দিলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় দিলেন যুব মহিলা লীগ নেত্রী

নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছিলেন তিনি ‘মরেননি’

নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছিলেন তিনি ‘মরেননি’

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আরও পড়ুন

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাধুলা-সংস্কৃতির সমন্বয়ে নতুন শিক্ষাব্যবস্থা গড়তে চায় সরকার

খেলাধুলা-সংস্কৃতির সমন্বয়ে নতুন শিক্ষাব্যবস্থা গড়তে চায় সরকার

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম