ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে থামছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে এক শিশুকে গত ২৭ নভেম্বর সকালে হাম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ শিশু। চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬ হাজার ৭৮০ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৪১ শিশু। এ পর্যন্ত এ বছর হাসপাতালটিতে মোট ৯৪ শিশুর মৃত্যু হলো।

