Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

Advertisement

জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পারভেজ পাভেল (তপন) সভাপতি এবং শেখ রাশিদুল ইসলাম (রাজন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গত ২৬ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে মো. খোরশেদ আলমকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল ইসলাম, সাইদুর রহমান (সাবু), অ্যাডভোকেট পাভেল, বায়েজিদ ও মো. মুন্না আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মারুফ আহমেদ, মো. আসলাম আলী, মো. সাজেদুর রহমান (সবুজ), মিজানুর রহমান (তেতা) ও মো. রাশেদ খান।

এ ছাড়া তৌফিকুল ইসলাম মিঠুন সাংগঠনিক সম্পাদক, শামীম রেজা সহ-সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম রবিউল প্রচার সম্পাদক, মো. আকাশ মল্লিক সহ-প্রচার সম্পাদক, সোহেল রানা (গাংনী) দপ্তর সম্পাদক এবং মো. সিহাব উদ্দিন সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্য হলেন মো. ইমরান হোসেন, সঞ্জয় মণ্ডল, সাগর আলী, মো. মিলন, রাব্বি, হাবিবুর রহমান বকুল, মো. সোহেল রানা, মো. সবুজ আহমেদ, মো. আনোয়ার, মো. আবুল কালাম বেল্টু ও মো. আরবাজ খান।

অনুমোদনপত্রে আগামী ৬০ দিনের মধ্যে মেহেরপুর জেলার অধীনস্থ শাখাগুলোর কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব আশিক বিন আউয়াল খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ওহাইদ-উন-নবী (কোয়াজন লিডার)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম