রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মমিন উদ্দিন।
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে মমিন উদ্দিন নামে এক জামায়াত নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। মমিন উদ্দিন জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। মমিন উদ্দিন চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইয়াসিনের ছেলে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মমিন উদ্দিন। ওই নির্বাচনে তিনি শৃঙ্খলা বিভাগের দায়িত্বেও ছিলেন।
বিএনপিতে যোগদানের বিষয়ে মমিন উদ্দিন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনয়ী আচরণ ও রাজনৈতিক আদর্শ তাকে অনুপ্রাণিত করেছে। এসব বিষয় বিবেচনা করেই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চরপার্বতী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব নবী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন, বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আমিন চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির আহমেদ ও সাবেক সহসভাপতি ফারুক আলম।
এ বিষয়ে চরপার্বতী ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমির কাজী নজরুল ইসলাম জানান, মমিন উদ্দিন ৫ আগস্টের পরে অবৈধ মাটি ব্যবসাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকে তাদের দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

-6b0ae1f435085.jpg)