Logo
Logo
×

Advertisement

রাজনীতি

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্য দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

Advertisement

গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

তিনি আরও বলেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।  

জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে মন্তব্য করেছেন জামায়াত আমির। 

তিনি বলেন, এটি বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না, বরং এর মাধ্যমে অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পাবে।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে। 

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করার ঘোষণাও দেন তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা বসব তবে জনগণের দাবি নিয়ে আমাদের দলের দাবি নিয়ে নয়।’

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নারী, শিশু ও আমাদের মা বোনেরা নিরাপদ নয়। সারা দেশে মাদকের ঝনঝনানিতে সয়লাব। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ।’ 

পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সরকার শিল্প মালিকদের।’

পোশাক শিল্পকে ধসিয়ে দিয়ে মাটির সঙ্গে বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এই শিল্পও টিকবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই শিল্প ধ্বংসের পেছনে তাদেরও কোনো হাত আছে কি না?’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন

জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

এবার দলীয় লোগোতে পরিবর্তন আনছে জামায়াত

এবার দলীয় লোগোতে পরিবর্তন আনছে জামায়াত

জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা

জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা

আরও পড়ুন

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন

জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম