Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

ফেনীতে প্রধান ডাকঘর ও জেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দুটি ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কার্যালয়ে এবং রোববার (২৯ নভেম্বর) ভোরে প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে। 

পোস্টমাস্টার কামাল হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ডাকঘরের উত্তর পাশের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। ওই কক্ষে অপ্রয়োজনীয় কাগজপত্র ও ভবনের পরিত্যক্ত মালামাল রাখা ছিল। আগুনের খবর পেয়ে তিনি ও নৈশপ্রহরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষটির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুড়ে যাওয়া মালামালের মধ্যে মূল্যবান কিছু ছিল না।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন জানান, শনিবার রাত ১১টার পর কোনো একসময় জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়া হয়। তবে আগুন দ্রুত নিভে যায়। এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, তারা হয়তো নিজেরাই আগুন লাগিয়ে ছবি তুলে প্রচার করছে। আগুন দেওয়ার ঘটনা কেউ দেখেনি। কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, জেলা নির্বাচন কার্যালয়ের আগুনের ভিডিওটি শনিবারের, নাকি আগের কোনো ঘটনার, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি শনিবারের বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে প্রধান ডাকঘরে আগুন লাগার বিষয়টি তাদের জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

রাজধানীর মিরপুর-১০ এ বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ এ বাসে আগুন

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

আরও পড়ুন

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

ভাই হারালেন শিক্ষামন্ত্রী

ভাই হারালেন শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম