Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:০১ এএম

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে  বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন সরকারের ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 

শনিবার বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে এ বিক্ষোভ মিছিল বের হয়।

এতে নেতৃত্বে দেন  কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম  অমিত। মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাঁধা কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়? সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত সুপ্ত যেই হোক? দেশের স্বার্থে কোন আপস করবো না।  রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোন প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাসত করবো না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা গণতান্ত্রিক যাত্রা অব্যহত রাখা ন্যায় বিচার নিশ্চিত করা খুনিদের বিচার সম্পন্ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে। সেই পথেই অবিচল হেটে চলব।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াইয়ে চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের  মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করেছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তাপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টি পায়তারা করতে চায়। ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একই ভাবে তাদের পুনরুত্থান রুখবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

বেনাপোলে সীমান্ত রক্ষায় মশাল মিছিল

বেনাপোলে সীমান্ত রক্ষায় মশাল মিছিল

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

আরও পড়ুন

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম