Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশের প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। 

শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত তাফসির মাহফিলে বক্তব্যের শুরুতে তিনি এসব কথা বলেন।

ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি, রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের সবুজ ও পরিচ্ছন্ন শহর। আসার সময় দেখছিলাম, মাশাআল্লাহ, একেবারে পরিপাটি ও পরিষ্কার। আমাদের অন্য ৬৩ জেলার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী যেমন পরিপাটি ও পরিচ্ছন্ন, আমাদের অন্য ৬৩ জেলাও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে। ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। তখন আসার পথে দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলাম। এখানে আছে কালাই রুটি, আছে রেশম। নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’

বিশাল এ তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মাহফিলে সভাপতিত্ব করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

আজ রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

আজ রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

আরও পড়ুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম