Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

টুঙ্গিপাড়ায় সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে উপজেলার বিভিন্ন সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ২৯ নভেম্বর রাত ১২টার পর থেকে শুরু হওয়া অবরোধে বন্ধ রয়েছে দোকানপাট ও যানবাহন চলাচল। গাড়ি, ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গাছের গুঁড়ি, পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করতে দেখা গেছে।

নিলফা বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড, জিটি স্কুলের সামনে, পাম্পের সামনে, নতুন বাজার, মল্লিকের মাঠ, সিঙ্গিপাড়া ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এছাড়া টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করা হয়েছে। বিভিন্ন মোড়ে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে সকাল থেকেই পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিলে অংশ নেন

শরীয়তপুরের পদ্মা সেতু প্রান্তে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম নিহতের প্রতিবাদে ‘আমার ভাই ইব্রাহিম মরলো কেন, জবাব চাই’ স্লোগান দেন তারা।

এদিকে অবরোধ চলাকালে রোববার দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে উপজেলার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। সড়কে পুলিশ, বিজিবি কিংবা আনসার সদস্যদের দেখা যায়নি।

অবরোধের কারণে উপজেলার সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার সড়ক যোগাযোগ ও জনজীবনে অচলাবস্থা বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ ছিল পদ্মা সেতু

নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ ছিল পদ্মা সেতু

আরও পড়ুন

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

ফেনীতে মাদ্রাসায় আগুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম