Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

ফাইল ছবি।

Advertisement

দেশের সব উপজেলা ও থানায় সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

একই সঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

বিবৃতিতে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় জামায়াতের পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশন সম্পন্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশন সম্পন্ন

রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

আরও পড়ুন

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম