Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলা বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু যুগান্তরকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে অন্য যেকোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে খান মনিরুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে- তা সম্পূর্ণ মিথ্যা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না

আরও পড়ুন

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

তিন বছর আগে মৃত, তবু তিনি পেট্রলবোমা হামলা মামলার আসামি

তিন বছর আগে মৃত, তবু তিনি পেট্রলবোমা হামলা মামলার আসামি

শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত

শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত

পাংশায় এক রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন

পাংশায় এক রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম