Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন বছর আগে মৃত, তবু তিনি পেট্রলবোমা হামলা মামলার আসামি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

তিন বছর আগে মৃত, তবু তিনি পেট্রলবোমা হামলা মামলার আসামি

কাহালু থানা

Advertisement

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। শুধু তাই নয়, একই মামলায় দুই ব্যক্তির নাম দুবার এসেছে এবং আসামির তালিকায় নাবালকও রয়েছে।

মামলার ১০৯ নম্বর আসামি এসএম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। তিনি মুরইল ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন।

গত বুধবার রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকিরা অজ্ঞাতনামা।

মামলার আসামি গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মামলা রেকর্ড হওয়ার পর যাচাই-বাছাই করে আমরা জানতে পেরেছি, এসএম গোলাম কিবরিয়া মারা গেছেন। আমরা তার মৃত্যুর সনদ সংগ্রহ করে আদালতকে অবহিত করেছি।’

নাম প্রকাশ না করার শর্তে গোলাম কিবরিয়ার এক আত্মীয় বলেন, ‘আমার চাচা ২০২৩ সালে মারা গেছেন। তার মৃত্যুর পর ইউনিয়নজুড়ে মাইকিংও হয়েছিল। এরপরও আজ তাকে মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় আমরা অবাক হয়েছি।’

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৩০৫ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

আ.লীগের সঙ্গে সখ্য বগুড়ার বিএনপি নেতার, অতঃপর...

আ.লীগের সঙ্গে সখ্য বগুড়ার বিএনপি নেতার, অতঃপর...

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আরও পড়ুন

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

তিন বছর আগে মৃত, তবু তিনি পেট্রলবোমা হামলা মামলার আসামি

তিন বছর আগে মৃত, তবু তিনি পেট্রলবোমা হামলা মামলার আসামি

শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত

শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত

পাংশায় এক রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন

পাংশায় এক রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম