Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগের সঙ্গে সখ্য বগুড়ার বিএনপি নেতার, অতঃপর...

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

আ.লীগের সঙ্গে সখ্য বগুড়ার বিএনপি নেতার, অতঃপর...

মো. মিজানুর রহমান মিজান

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্য ও যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

এর আগে বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে আদালতে সাক্ষাতের ঘটনায় আলোচনায় আসেন মিজানুর রহমান।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বগুড়া আদালতে আমিনুল ইসলামকে হাজির করা হলে সেখানে তার সঙ্গে মিজানুর রহমানকে কথা বলতে দেখা যায়। তবে তাদের সাক্ষাতের কারণ কিংবা আলোচনার বিষয়টি জানা যায়নি। আদালতে যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তী সময়ে দল থেকে বহিষ্কারের ঘটনায় বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

আরও পড়ুন

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম