Logo
Logo
×

Advertisement

রাজনীতি

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

ঢাকার ফার্মগেট থেকে কাওরান বাজার হয়ে ইন্দিরা রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

Advertisement

সব নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ঢাকার ফার্মগেট থেকে কাওরান বাজার হয়ে ইন্দিরা রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি আবদুল বাসেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নাম্বার সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমরা রাজপথে নেমেছি সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে। বিগত স্বৈরাচারী শাসকের দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা রুখে দিতে আমরা বদ্ধপরিকর। অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না। 

গোপালগঞ্জের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অপশক্তিগুলো সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। কিন্তু দেশের সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের সেই অপতৎপরতা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, শুধু দেশের ভেতরেই নয়, দেশ-বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছিল, তাও আজ নস্যাৎ হয়ে গেছে। বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জি এম বাদল, জুয়েল খান, সাইফুর রহমান সোহেল, মিটু মিজি, সেলিম রেজা, জাহিদ হোসেন খোকন, আল আমিন, সোহাগ রানা, মনকির হাসান সাগর, আতাউর রহমান লিটন, হারুনুর রশিদ রুবেল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম