Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মাদ রেজাউল করীম

Advertisement

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেছেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে, যার প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে। দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি; চব্বিশের পরে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম এ আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে; যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। সত্য হলো, সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন। বিরোধী দলের প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়াতে পারবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের পতনের অন্যতম কারণ ছিল সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরেও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য বলব, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং পাচারকৃত টাকা ফেরত দিন।

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরিশাল বিমানবন্দরে নাশকতার চেষ্টা, আনসার সদস্যকে কুপিয়ে জখম

বরিশাল বিমানবন্দরে নাশকতার চেষ্টা, আনসার সদস্যকে কুপিয়ে জখম

প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ

প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

আরও পড়ুন

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম