Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

Advertisement

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই বিএনপি এ অবস্থানে পৌঁছেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে অস্থিতিশীল করবে, দেশের সম্পদ নষ্ট করবে কিংবা সাধারণ মানুষের ক্ষতি করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষও তা মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশে নতুন করে ফ্যাসিবাদের কোনো ধরনের অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।

এ সময় ঠিকাদারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, সড়ক নির্মাণে নির্ধারিত নিয়ম ও গুণগত মান অবশ্যই নিশ্চিত করতে হবে। যারা মানসম্মত কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ লাইসেন্স বাতিল করা হবে।

এদিকে মেঘশিমুল এলাকার প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২০০ মিটার দীর্ঘ সড়কটির উন্নয়নকাজ নির্ধারিত সময়ের প্রায় ১৪ মাস আগেই শেষ হতে যাচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণের গুণগত মান নিশ্চিত করার এ উদ্যোগ দেশের স্থানীয় অবকাঠামো উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় সড়কটির উন্নয়নকাজ শেষ করতে দেড় বছরের বেশি সময় লাগার কথা। অথচ কাজ শুরুর প্রায় চার মাসের মধ্যেই এর ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার বিশেষ আগ্রহ ও সরাসরি তদারকির কারণে কাজের এমন অগ্রগতি সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন জানান, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাকি কাজ শেষ করে সড়কটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী যুগান্তরকে বলেন, কাজটি সঠিকভাবে সম্পন্ন করা গেলে এটি হবে উন্নয়নকাজ বাস্তবায়নের একটি রোল মডেল। মানিকগঞ্জে উন্নয়নকাজের যে দৃষ্টান্ত তৈরি হবে, তার প্রতিফলন সারা দেশে ঘটবে বলে আমি আশাবাদী। উন্নয়নকাজের ক্ষেত্রে শুধু অর্থ ব্যয় করলেই হবে না, কাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে নির্মিত প্রতিটি স্থাপনা যেন দীর্ঘদিন মানুষের উপকারে আসে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

সড়কটির উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান ও গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

দেড় যুগ আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না তার

দেড় যুগ আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না তার

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ

১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

আরও পড়ুন

পাহাড়তলী গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

পাহাড়তলী গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

বিধবা না হয়েও ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ

বিধবা না হয়েও ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ

নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল

রংপুরে ট্রাকসহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার অভিযোগ

রংপুরে ট্রাকসহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম