Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়তলী গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

পাহাড়তলী গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

Advertisement


চট্টগ্রামের রাউজানে গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।


রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৪টার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। ওই সময় ব্যাংক শাখায় একজন নিয়মিত নৈশপ্রহরীর পাশাপাশি অতিরিক্ত দুজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন।


গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখার ব্যবস্থাপক গোলাম কিবরিয়া জানান, পেট্রলবোমা নিক্ষেপের পর আগুন ছড়িয়ে পড়লেও দায়িত্বরত নৈশপ্রহরীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


ঘটনার পর তিন নৈশপ্রহরী বাইরে বের হলে দুর্বৃত্তরা ধানখেতের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে নাকি অন্য কোনো দাহ্য বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যাংকের ভবনে বিস্ফোরণের পর সৃষ্ট কালো ধোঁয়ার চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


উল্লেখ্য, এর আগেও রাউজানের গহিরা শাখায় ভবনের এক পাশে পাপোশে আগুন লাগানোর ঘটনা ঘটে। পরে কদলপুর শাখাতেও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে ওই দুটি ঘটনাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম