বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মশাল ও পতাকা মিছিলের আয়োজন করে সড়কে যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার ছনুয়া ইউনিয়নের নুর উল্লাহর ছেলে আব্দুল হামিদ ওরফে মানিক (২০), বৈলছড়ি এলাকার মনির আহমদের ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), পৌরসভা এলাকার বাদল শীলের ছেলে বাবুল ওরফে বাবলু শীল (২২), ছনুয়া এলাকার হোসাইনুর কাদেরের ছেলে নুর ইমাম শরীফ (২৪) এবং উত্তর জলদি এলাকার জহুলাল রুদ্রের ছেলে সঞ্জীব রুদ্র (২৮)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
