Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

আবুল বাশার

Advertisement

বরগুনার তালতলীতে নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আবুল বাশার নামের এক যুবক। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন তার মা-বাবাও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত আবুল বাশার একই ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী হাফিজা বেগম নকরী গ্রামের শাহ আলমের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে আবুল বাশার ও হাফিজা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দুই দিন পর নবজাতককে নিয়ে বাবার বাড়িতে যান হাফিজা। বৃহস্পতিবার সন্ধ্যায় নবজাতককে দেখতে শ্বশুরবাড়িতে যান আবুল বাশার। সেখানে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে আবুল বাশারকে মারধর করেন। খবর পেয়ে আবুল বাশারের মা-বাবা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

আহত আবুল বাশার বলেন, নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। বড় ছেলের মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে আমার রাগারাগি হয়। কিছুক্ষণ পর শাশুড়ি এসে আমাকে অশালীন ভাষায় কথা বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করেন।

আবুল বাশারের বাবা আহম্মদ হাওলাদার বলেন, ছেলেকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার পর কিছু বুঝে ওঠার আগেই ছেলের শ্বশুরবাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালান। আমাদের মারধর করা হয় এবং কাপড় খুলে অপমান করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সোবাহান বলেন, আবুল বাশারের শ্বশুর শাহ আলম দোকানে এসে জানান, তার জামাই তাকে মারধর করেছেন। এরপর সেখানে জড়ো হওয়া লোকজনের কয়েকজন আবুল বাশারকে মারধর করেন।

শ্বশুর শাহ আলম বলেন, জামাই আমাকেসহ পরিবারের লোকজনকে মারধর করেছেন। এরপরই মারধরের ঘটনা ঘটে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আরও পড়ুন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম