Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

Advertisement

নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ এবং লাইসেন্স ছাড়াই চালকল পরিচালনার অভিযোগে মামলা হয়েছে।

আদালতের নির্দেশে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (নিয়ন্ত্রণ) আইন-২০২৩ অনুযায়ী খাদ্য পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর মহাদেবপুর থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগকারী খাদ্য পরিদর্শক মো. সোহেল রানার জবানবন্দি গ্রহণ করেন এবং জিডিতে উল্লেখিত অভিযোগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবেদন পর্যালোচনা করেন।

পর্যালোচনা শেষে দেখা যায়, জব্দ করা চাল সরকারি গুদামের না হলেও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় চাল মজুত রাখা এবং লাইসেন্সবিহীন চালকল পরিচালনার অপরাধ সংঘটিত হয়েছে। এরপর সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শককে এজাহারকারী করে নিয়মিত মামলা রুজুর জন্য মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলা রুজুর পর এজাহার ও সংশ্লিষ্ট কাগজপত্র ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনার পর খাদ্য পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার শরীফপুর মোড়ের দক্ষিণ পাশের একটি চালকলের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল জব্দ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

যমজ নবজাতক চুরির ঘটনায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষা

যমজ নবজাতক চুরির ঘটনায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষা

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

আরও পড়ুন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম