Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি। এআই দিয়ে বানানো

Advertisement

শখের জিনিসপত্র চুরি হওয়ায় ইতালি প্রবাসী মো. ইমন আলীর স্ত্রী সাথী আক্তার ঝুমুর (২৭) আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি ‘সব কিছু চোরে নিয়ে গেছে, বেঁচে থেকে লাভ নেই’— স্বামীকে এমন ভিডিও বার্তা পাঠান বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চর-রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চর-রাওঘা গ্রামের গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে সাথী আক্তার ঝুমুরের সঙ্গে ইতালি প্রবাসী মো. ইমন আলীর বিয়ে হয়। চার বছর আগে গ্রামে একটি পাকা বাড়ি নির্মাণ করেন ঝুমুর এবং সেখানে একাই বসবাস করতেন। ওই বাড়িতে প্রতিবেশীদের তেমন যাতায়াত ছিল না।

গত ১০ দিন আগে ঝুমুর ঢাকায় যান। বুধবার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি চর-রাওঘায় ফিরে তিনি দেখতে পান, ঘরের আলমারি ভাঙা এবং তার শখের জিনিসপত্র ও টাকাপয়সা চুরি হয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি ইতালিতে থাকা স্বামীকে মোবাইল ফোনে ভিডিও কল করে জানান, সবকিছু চোরে নিয়ে গেছে, তার আর বেঁচে থেকে লাভ নেই। পরে তিনি আত্মহত্যার কথা বলে একটি ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠিয়ে দেন এবং সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্বামী ইমন আলী ওই ভিডিও দেখে বিষয়টি প্রতিবেশীদের মোবাইল ফোনে জানান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো ও ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝুমুরের লাশ উদ্ধার করে। ওই সময় তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটিও জব্দ করে পুলিশ।

খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফাকুজ্জামান এবং আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেশী মাছুম বিল্লাহ বলেন, ‘সাথী আক্তার ঝুমুর ওই বাড়িতে একাই বসবাস করতেন। বুধবার রাতে তার ইতালি প্রবাসী স্বামী ইমন আলী মোবাইল ফোনে জানান, ঝুমুর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তিনি বলে গেছেন, আমার ঘরের সব মালামাল চুরি করে নিয়ে গেছে, আমি বেঁচে থেকে লাভ নেই, তাই আত্মহত্যা করলাম।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, শখের জিনিসপত্র চুরি হওয়ায় ঝুমুর ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ

বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ

আরও পড়ুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম