মক্কায় ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামের প্রবাসীর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
শহিদুল্লাহ বাবু
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে শহিদুল্লাহ বাবু নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ বাবু (৫৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি মক্কায় বসবাস করছিলেন এবং সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ভাতিজা কাজী মামুন জানান, সৌদি আরবে তার কফিলের (নিয়োগকর্তা) একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে নিচে পড়ে যান শহিদুল্লাহ বাবু। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন বলেন, শহিদুল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
