Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেড় মাসের ব্যবধানে ফের পদ্মার ভাঙন, ঝুঁকিতে কোটি টাকার বাজার

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

দেড় মাসের ব্যবধানে ফের পদ্মার ভাঙন, ঝুঁকিতে কোটি টাকার বাজার

দেড় মাসের ব্যবধানে ফের পদ্মার ভাঙন

Advertisement

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও নতুন করে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ও শুক্রবার (২৭ নভেম্বর) পদ্মার ডানতীর রক্ষা বাঁধের শেষপ্রান্তে এ ভাঙন দেখা দেওয়ায় নতুন করে উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরা।

এর আগে গত ১ অক্টোবর সেখানে হঠাৎ ভাঙন দেখা দিলে বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীতে ধসে পড়ে এবং মাছ বাজারের অন্তত ২০টি দোকান বিলীন হয়। তখন আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নেন। জরুরিভিত্তিতে প্রায় ২ কোটি টাকা খরচ করে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার বিকালে সরেজমিনে দেখা যায়, সুরেশ্বর মাছঘাটের পূর্ব ও পশ্চিম পাশে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আগে ফেলা জিও ব্যাগের অধিকাংশই নদীতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সামান্য কিছু জিও ব্যাগের অস্তিত্ব চোখে পড়লেও বাঁধ নির্মাণে ব্যবহৃত ব্লকও নদীতে বিলীন হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়।

মাছের আড়তদার রবিন মুন্সী বলেন, সুরেশ্বর মাছঘাটের ব্যবসাটি আমার দাদার আমলের। পরে বাবার পথ ধরে আমিও এখানে ব্যবসা করছি। সব মিলিয়ে আমাদের পরিবারের প্রায় ৪৫ বছরের মাছের ব্যবসা। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মাছ বিক্রি করি। গত মাসে বাজারের মাঝামাঝি বড় একটি অংশ ভেঙে গেলে পাউবো জিওব্যাগ ফেলে। তিন দিনের বৃষ্টিতে আবারও ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জিওব্যাগগুলো নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো মাছ বাজারটি আর থাকবে না।

জেলে রশিদ ঘরামি জানান, প্রতিদিন ভোরে তারা মাছ নিয়ে সুরেশ্বর বাজারে আসেন এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত কেনাবেচা চলে। এ বাজারে দিনে অন্তত কোটি টাকার মাছ বিক্রি হয়। কয়েকশ জেলে, ক্রেতা, বিক্রেতা ও আড়ত শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এ বাজারকে ঘিরে। ভাঙনের কারণে তাদের জীবিকার জায়গাটি এখন চরম ঝুঁকিতে পড়েছে।

শরীয়তপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, সাম্প্রতিক বন্যায় সুরেশ্বর এলাকায় বাঁধের প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যার পানি বৃদ্ধি ও নদীর তলদেশে গভীরতা বেড়ে যাওয়াই এর কারণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে ১৫ দিনের মধ্যে ১৩৫ মিটার এলাকাজুড়ে ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়।

প্রকৌশলী সজল পারভেজ আরও বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার পদ্মায় স্রোত ও পানির উচ্চতা বেড়েছে। এতে গত কয়েক দিন ধরে সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে আগে ফেলা জিওব্যাগগুলো স্রোতে তলিয়ে গেছে। এখন ওই অংশের জন্য নতুন নকশা তৈরি করে কাজ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

মাঠে নেই জামায়াত-এনসিপি আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ গোসাইরহাট স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ গোসাইরহাট স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কারাগারে

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আরও পড়ুন

খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি

খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

দেড় মাসের ব্যবধানে ফের পদ্মার ভাঙন, ঝুঁকিতে কোটি টাকার বাজার

দেড় মাসের ব্যবধানে ফের পদ্মার ভাঙন, ঝুঁকিতে কোটি টাকার বাজার

ধান কাটার সময় কৃষককে পিটিয়ে হত্যা

ধান কাটার সময় কৃষককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম