Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক পরিবহণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

অভিযানে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহণ আইনে ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্যতালিকা যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে রোববারসহ বিগত কয়েক দিনে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

মক্কায় ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামের প্রবাসীর মৃত্যু

মক্কায় ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামের প্রবাসীর মৃত্যু

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

আরও পড়ুন

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম