Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ফেসবুকে হুমকিও দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে এ বিস্ফোরণ ঘটানো হয়।

একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রক্টরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন নিষিদ্ধ রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় আমি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ভিডিও ধারণের বিষয়টিও তারা জানতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। পোস্টে তিনি লেখেন- ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের দাবির মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

ছাত্রদলের দাবির মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

আরও পড়ুন

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম