Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

Icon

রাউজান প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের রাউজানে গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর পৌনে ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় ব্যাংক শাখায় একজন নিয়মিত নৈশপ্রহরীর পাশাপাশি অতিরিক্ত দুজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন।

গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখার ব্যবস্থাপক গোলাম কিবরিয়া জানান, আগুন ছড়িয়ে পড়লেও নৈশপ্রহরীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে ব্যাংকের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর দায়িত্বে থাকা তিন নৈশপ্রহরী বাইরে বের হলে দুর্বৃত্তরা ধানখেতের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে বোমা নিক্ষেপ করা হয়েছে নাকি অন্য কোনো বস্তু, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যাংকের ভবনে বিস্ফোরণের পর সৃষ্ট কালো ধোঁয়ার চিহ্ন দেখা গেছে। 

উল্লেখ্য, এর আগে রাউজানের গহিরা শাখায় ভবনের এক পাশে পাপোশ দিয়ে আগুন লাগানোর ঘটনা ঘটে। পরবর্তীতে কদলপুর শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই দুটি ঘটনাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

মক্কায় ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামের প্রবাসীর মৃত্যু

মক্কায় ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামের প্রবাসীর মৃত্যু

আরও পড়ুন

কাফনের কাপড় ঝুলিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, চিরকুটে যা লেখা ছিল

কাফনের কাপড় ঝুলিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, চিরকুটে যা লেখা ছিল

মিয়ানমার থেকে আনা ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

মিয়ানমার থেকে আনা ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

‘সব গোপন তথ্য ফাঁস করে দেব’- বিএনপিতে যোগ দেওয়া সেই জামায়াত নেতা

‘সব গোপন তথ্য ফাঁস করে দেব’- বিএনপিতে যোগ দেওয়া সেই জামায়াত নেতা

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত তরুণীকে ফেলে পালালেন বাইকচালক

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত তরুণীকে ফেলে পালালেন বাইকচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম