Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিধবা না হয়েও ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

বিধবা না হয়েও ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ

অভিযুক্ত মাঞ্জুরুল হক কাওসার। ছবি: সংগৃহীত

Advertisement

বরগুনার আমতলী উপজেলায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও কয়েকজন নারীর নাম বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে সদ্যবিদায়ী সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে।

একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

এসব অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নোটিশ দিয়েছেন বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন ও সহকারী এপিপি মাহবুবুল আলম।

নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগ দেন মাঞ্জুরুল হক কাওসার। তার বিরুদ্ধে অভিযোগ, উপজেলার অর্ধশতাধিক বয়স্ক ও বিধবা ভাতাভোগীর তালিকায় থাকা ব্যক্তিদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগ করেছেন আমতলী পৌরসভার কয়েকজন নারী। তাদের মধ্যে রয়েছেন ৪নং ওয়ার্ডের অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার এবং ৫নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগম।

অভিযোগকারীদের দাবি, ভাতার তালিকায় নাম থাকলেও তারা কেউ টাকা পাননি অথচ তাদের নামে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করা হয়েছে।

অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার জানান, তাদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কখনো এই ভাতার টাকা উত্তোলন করেননি। ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই করতে আসা কর্মীদের কাছ থেকেই তারা জানতে পারেন, তাদের নামে বিধবা ভাতার টাকা তোলা হয়েছে।

অন্যদিকে, হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুরের অভিযোগ, বয়স্ক ভাতার তালিকায় নাম থাকলেও তারা কোনো টাকা পাননি। কিভাবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়েও তারা কিছু জানেন না।

মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগেও অনিয়মের অভিযোগ রয়েছে। গত আগস্ট মাসে তিনি ১১০ জনকে এসব পদে নিয়োগ দেন। অভিযোগ উঠেছে, ওই নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে নিয়োগ সংশোধনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগকারীদের দাবি। নিয়োগ পাওয়া ব্যক্তিরা নভেম্বরের শুরুতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।

চাওড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান মোমেন আকন বলেন, মাঞ্জুরুল হক কাওসার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দিয়েছেন। 

এদিকে গত ২৬ নভেম্বর মাঞ্জুরুল হক কাওসারকে বরিশাল শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক পদে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন। 

বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অন্যদের নামে বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাঞ্জুরুল হক কাওসার আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।

এ বিষয়ে বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম শাহাজাদা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

আরও পড়ুন

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম